
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
৮ই মার্চ (শনিবার) বিকাল ৫টার দিকে থানাপাড়াস্থ মহেশখালী নিউজ সম্পাদকীয় কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহেশখালী সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থা, মহেশখালী উপজেলা শাখার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন.. মহেশখালী নিউজ পোর্টালের সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার মহেশখালী উপজেলা শাখার- সাধারণ সম্পাদক রওশন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দক্ষিণ শাখার সভাপতি মাস্টার শামীম ইকবাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ঘোনাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নেছারুল করিম, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল বশর পারভেজ, পৌর জামায়াতে ইসলামী দক্ষিণ শাখার সেক্রেটারী কাজী মোতাহের হোসেন, হোয়ানক টাইম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শাহাদাত করিব, ডাঃ রাহমত উল্লাহ, জামায়াত নেতা মহিউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা’র সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, সাংবাদিক মহিউদ্দিন, সাংবাদিক সেলিম উল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সিরাজুল মোস্তফা আপেল, আব্দুর রহিম, মাওলানা তারেক সহ প্রমূখ।