1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার প্রাণকেন্দ্র শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার নদী সংলগ্ন বিভিন্ন স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য!

সাতক্ষীরার প্রাণকেন্দ্র শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার নদী সংলগ্ন বিভিন্ন স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

জামাল উদ্দিন
সাতক্ষীরার প্রাণকেন্দ্র শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার নদী সংলগ্ন বিভিন্ন স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত দুর্যোগপ্রবণ এলাকার জন্য এটি অস্বাভাবিক ঘটনা নয়। সরেজমিন পরিদর্শনপূর্বক প্রকাশ, সুন্দরবন নিকটবর্তী বুড়িগোয়ালিনী ইউনিয়ন।বিভিন্ন অফদা ভেড়িবাধ ভাঙ্গন কবলিত। অতিবৃষ্টি ও জোয়ারের তোড়ে যেকোনো মুহূর্তে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। বিশেষ করে পশ্চিম দরগা বাড়ি ও আলোচিত হুলা নামক এলাকা প্রতিনিয়তই ভাঙ্গনের শিকার। যেখানে উপকূলবাসীর বিপদের বন্ধু বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের বাসভবন রয়েছে। অন্যদিকে রয়েছে টঙ্গীপাড়া নামক নদী সংলগ্ন অফদা।নীলডুমুর কলেজ পাড়া সংলগ্ন অফ দা এলাকায় ভাঙ্গনের আশঙ্কা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বুড়ি গোয়ালিনী ইউনিয়নের অন্যতম দুর্যোগপ্রবণ ভাঙ্গন কবলিত এলাকা নীলডুমুর বাজার সংলগ্ন সামরিক এলাকা। সেখানেই দেখা দিয়েছে প্রবল ভাঙন। বিপরীত দিকে রয়েছে, বুড়িগোয়ালিনী নৌ থানা। সাতক্ষীরা টুরিস্ট পুলিশের প্রধান কার্যালয়। পাশেই রয়েছে বিজিবি এর খুলনা বিভাগীয় হেডকোয়ার্টার। আধা কিলোমিটারের মধ্যে সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের প্রধান কার্যালয় সেটিও ভাঙ্গন কবলিত। এই বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলো নদী সংলগ্ন হওয়ায় ভাঙ্গন ধীরে ধীরে প্রবল আকার ধারণ করতে যাচ্ছে এমতাবস্থায় চেয়ারম্যান মহোদয় ও ইউপি সদস্য বৃন্দ সার্বিক সহযোগিতা করে অফদা বাদ সংরক্ষণ করার চেষ্টা করে চলেছেন। খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর পানি অন্য সময়ের তুলনায় এখন জোয়ারের গতি একটু বেশি। স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে।পরবর্তীত যেকোনো মুহূর্তে প্রবল ঊর্ধগামী হতে পারে। দেশব্যাপী বন্যার্তদের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। অথচ শ্যামনগরের অফদা কর্মকর্তাগণ নিরব ভূমিকা পালন করে চলেছেন। সাতক্ষীরা থেকে মোঃ জামাল উদ্দীন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park