1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির বালিঘাটা ৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

পাঁচবিবির বালিঘাটা ৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ আল আমিন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫, ৫ রমজান) আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রমজানের তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, “পবিত্র রমজান মাসেই মহাগ্রন্থ আল-কুরআন নাজিল হয়েছিল, তাই এ মাসের মর্যাদা অপরিসীম। মানবজীবনের সকল সমস্যার সমাধান কুরআনের আদর্শের ভিত্তিতেই করা উচিত। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য দ্বীন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)।

এছাড়াও বক্তব্য রাখেন—বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নূর বক্স মন্ডল ,ইউনিয়ন শ্রমিককল্যাণের সভাপতি মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু ,ইউনিয়ন টিম সদস্য মোঃ তুহিনুর রহমান

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনা শেষে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park