
মোঃতরিকুল ইসলাম (দুর্গাপুর প্রতিনিধি) নেত্রকোনা
বৃহস্পতিবার দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে
জনসাধারণের সাথে সমসাময়িক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে উক্ত আলোচনা হয়
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি: জনাব মির্জা সায়েম মাহমুদ সাহেব, পুলিশ সুপার, নেত্রকোনা।
সভাপতিত্ব করেন জনাব মোঃ বাচ্চু মিয়া, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা,এ সময় ওসি সাহেব বলেন আমি এই তিন মাসে দুর্গাপুরে ৩৫টি চোরাচালান মামলা রুজু হয়েছে, উদ্ধারকরা হয়েছে চিনি-১০,০৭০ (দশ হাজার সত্তর) কেজি, চাউল-১৩৫০ (এক হাজার তিনশত পঞ্চাশ) কেজি,কম্বল-৬৬৪ (ছয়শত চৌষট্টি) পিস, অলিভ ওয়েল-৬০ (ষাট) বোতল, ১৯ টি মাদক মামলা রুজু হয়েছে, উদ্ধার করা হয়েছে
ট্যাপেন্টাডল ট্যাবলেট-৬৯৯ (ছয়শত নিরানব্বই) পিস, ইয়াবা ট্যাবলেট-১৭৮ (একশত আটাত্তর) পিস,গাঁজা-৭৪০ (সাতশত চল্লিশ) গ্রাম ফেন্সিডিল-১১৩ একশত তেরো বোতল,মদ-৫৩ (তিপান্ন) বোতল গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক মামলায় গ্রেফতার-৪০ (চল্লিশ) জন, অন্যান্য মামলার গ্রেফতার-১৫৮ (একশত আটান্ন) জন ওয়ারেন্টে গ্রেফতার-৭৫ জন সাজা ওয়ারেন্টে গ্রেফতার- ০৭ (সাত) জন। এলাকাবাসীর দাবি ফান্দা বাজারের পাশের রাস্তা দিয়ে ইন্ডিয়ান অবৈধ মালামাল পাচার করা হয় এজন্য একটা অস্থায়ী ক্যাপ প্রয়োজন
এই সময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না পুলিশকে সহায়তা করুন, আমরা পুলিশ জনগণের পাশেই আছি অস্থায়ী ক্যাম্পের ব্যাপারে উদ্ধর্তন কর্মকর্তার কাছে চিঠি পাঠাবো, এ সময়
উপস্থিত ছিলেন আলহাজ্ব ইমাম হাসান আবুচান সাবেক চেয়ারম্যান এবং বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।