1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দহগ্রাম সিমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন ভারতীয় বি এস এফ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

দহগ্রাম সিমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন ভারতীয় বি এস এফ

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানায়। এর পর থেকে ওই সীমান্তে বিভিন্ন রকমের উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকায় (প্রধান ডিএএমপি পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপ পিলার) শূন্যরেখার ৩ থেকে ৫ গজ বাদ দিয়ে ৫০০ গজ সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করে পশ্চিমবঙ্গ বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা। এতে তাদের সহায়তা করে ভারতীয় নাগরিকরা। শনিবার সকালে খবর পেয়ে দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এ সময় নির্মাণকাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি সদস্যরা। বিষয়টি নিয়ে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি। এতে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে ৭ সদসস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।        

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, ‘কাঁটাতারের বেড়া নির্মাণে প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে তাদের দেশের স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। আমরা বলেছি এসব মৌখিক কথা মানিনা। তাদেরকে কমিডমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে সমাধান করবেন বলে আমাদের জানিয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park