1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিনিধি: আসাদুজ্জামান
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

প্রতিনিধি: আসাদুজ্জামান

দাউদকান্দি উপজেলার নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এইচআরআরএস টেকনিকাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আয়োজনে ও বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সহযোগিতায় বিনামূল্য কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ক্লাসে এইচআরআরএস টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নীরব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেস্টা মো. শাহীন আহম্মেদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা সাংবাদিক শরীফ প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র পরিচালক আমিনুল ইসলাম আহাদ

এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় কম্পিউটার পরিচালনা, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন স্থানীয় শিক্ষার্থীরা ও তরুণরা। উদ্যোক্তাদের মতে, এ কর্মসূচি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

অতিথিরা বক্তব্যে বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণ নিয়মাবলী ভর্তির ফ্রম বিতরণ । বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই ফ্রি কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি এলাকার তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park