1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুর উপজেলা গণধিকার পরিষদের মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি

শাহজাদপুর উপজেলা গণধিকার পরিষদের মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ছাত্র, যুব,শ্রমিক ও গণঅধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখ। সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

উক্ত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন জনাব মোঃ নাঈম উদ্দিন সিরাজী, সাধারণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা এবং প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক, গণঅধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখা।
জনাব মোঃ আব্দুল লতিফ, কার্যকরী সদস্য, গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা ও প্রতিষ্ঠাতা সংগঠক, গণঅধিকার পরিষদ, শাহজাদপুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ পারভেজ ইসলাম ও সদস্য সচিব মোঃ আশিক ইকবাল। ছাত্র অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ নাঈম সরদার ও সাধারণ সম্পাদক বায়জিদ আকন্দ ।

যুব অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ স্বপন ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আল-আমিন সরকার এবং ক্রীড়া সম্পাদক মোঃ আরাফাত সিরাজী ও শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে মোঃ নাঈম উদ্দিন সিরাজী ভাষা শহীদদের স্মরণে বক্তব্য দেন। তিনি বলেন, “বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়। তাদের সংগ্রামের কারণেই আজ আমরা মাতৃভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি।”

জনাব মোঃ আব্দুল লতিফ, ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

ছাত্র যুব শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সহিত পালন করা হবে, যাতে নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park