1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভায় রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবী - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভায় রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবী

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি 

সুনামগঞ্জের জগন্নাথপুরে আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র মাহে রামাদ্বান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে নিয়ন্ত্রনে বাজার মনিটরিংয়ের জন্য আহবান জানান বক্তারা। এছাড়া জগন্নাথপুর বাজারে মোবাইল মার্কেটে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জগন্নাথপুরের সার্বিক আইনশৃঙ্খলায় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কান্তি রায়, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইন, জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ,বাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park