1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আদিনাথ মেলা ও শিব চতুর্দশী উপলক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

মহেশখালীতে আদিনাথ মেলা ও শিব চতুর্দশী উপলক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের  দ্বীপ উপজেলা মহেশখালীর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় অনুষ্ঠানাদি সুন্দর ও সুষ্ঠুভাবে পালন ও পরিচালনার জন্য গত ১৮ জানুয়ারি ২০২৫ সীতাকুণ্ড স্রাইন কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাড. অপূর্ব কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে আংশিক কমিটি প্রকাশিত হলেও মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৮৪ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এইবার শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা কমিটি ও মহেশখালী উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ৭(সাত) দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।

অদ্য ১৭ই ফেব্রুয়ারি (সোমবার) মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হেদায়েত উল্লাহ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা কমিটির ১৮৪ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পায়। গত ১০ ফেব্রুয়ারি মহেশখালী উপজেলা মিলনায়তনে “শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা ২০২৫” উদযাপন উপলক্ষে পূর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন বিষয়ক প্রস্তুতিসভার মাধ্যমেই উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও অত্র পুজা ও মেলা অনুষ্ঠানের যাবতীয় আয়-ব্যয় হিসাব নিরীক্ষণ ও বিভিন্ন কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল- প্রধান উপদেষ্টা, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ্- সভাপতি, মহেশখালী থানার অফিসার ইনচার্জ- মেলা সুপার, মাস্টার পথিক চন্দ্র দে- সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য পলাশ কান্তি দে- স্বেচ্ছাসেবক প্রধান, আদিনাথ মন্দির হিসাব রক্ষক কর্মকর্তা- বাবু লক্ষীচরন দে- অর্থ সম্পাদক, ব্যবসায়ী রতন কান্তি দে- সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী সুর্য দে শুভ- প্রচার সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও উপ-কমিটি হিসেবে আইন শৃঙ্খলা  উপ-কমিটি, মেলায় দোকান ব্যবস্থাপনা ও টোল আদায় উপ-কমিটি, ব্যয় ও বিভিন্ন দ্রব্যাদি ক্রয় উপ-কমিটি, দান বাক্স তদারকি উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, অডিট/নিরীক্ষা উপ-কমিটি, অর্ঘ্য/টেবিল চাঁদা আদায়ের উপ-কমিটি, নৈবেদ্য তদারকি উপ-কমিটি, আপ্যায়ন ও খাবার ব্যবস্থাপনা উপ-কমিটি, নিলাম উপ-কমিটি, মহোৎসব উদযাপন উপ-কমিটি, সাজ সজ্জা-পানি সরবরাহ-পয়ঃ নিস্কাশন ব্যবস্থাপনা উপ-কমিটি, যান চলাচল ও তদারকি উপ-কমিটি সহ স্বাস্থ্য সেবা উপ-কমিটি গঠন করা হয়েছে।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ স্বাক্ষরিত পত্রে জানা যায়, সীতাকুণ্ড স্রাইন কমিটির পরিচালনাধীন বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান মহেশখালীর আদিনাথ তীর্থে পবিত্র শিব চতুর্দশী ও মেলা উপলক্ষে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হবে। উক্ত পুণ্যলগ্নে লাখ লাখ পুণ্যার্থী তীর্থ দর্শন করবেন। তীর্থ দর্শন উপলক্ষে উক্ত এলাকায় পণ্যমেলাও বসবে। 

উল্লেখ্য, প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু বৌদ্ধ তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকেন। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ই মার্চ ২০২৫ পর্যন্ত শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হবে।

এ মেলা আনুমানিক দু’শ বছরেরও বেশী সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে আসছে । প্রতিবছর শিব চতুর্দর্শী পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত সহ কয়েকটি দেশের হাজার হাজার  পূজারী ও ভক্ত অনুরাগী  আসেন, পাশাপাশি মেলা উপলক্ষ্যে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park