
মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার সভাপতি জনাব মোঃ সরকার আবির।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নাঈম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ হোসেন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগঠক মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জনাব মোঃ নাঈম উদ্দিন সিরাজী এবং গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার কার্যকরী সদস্য জনাব মোঃ আব্দুল লতিফ, যিনি প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলার সদস্য সচিব জনাব আশিক ইকবাল তন্ময়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থী দের অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রধান আলোচক মোঃ আব্দুল লতিফ ছাত্র আন্দোলনের ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। বিশেষ অতিথিরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তাঁদের মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে ছাত্র, যুব, শ্রমিক এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদের সদস্যরা তাঁদের আন্দোলন ও সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।