1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডেভিল হান্টের অভিযানে পাঁচবিবিতে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

ডেভিল হান্টের অভিযানে পাঁচবিবিতে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ গ্রেফতার।

মো:আল-আমিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২২ বার পঠিত


মোঃ আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মোঃ মামুনুর রশিদ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চানপাড়া বাজার থেকে পাঁচবিবি থানার এসআই আব্দুল্লাহ আল মাসুম ও এএসআই সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গত ২০২৪ সালের জুলাই মাসে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর সশস্ত্র আক্রমণ চালায়, যা শত শত নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ হয়। এই সহিংসতার ফলে অন্তর্বর্তীকালীন সরকার ২৩ অক্টোবর ২০২৪ তারিখে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই মাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা এবং তাদেরকে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার বলে ধরে নিয়ে এসে বিধর মারপিট এবং গুম হত্যার সাথে জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ । এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।

এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি মোঃ ময়নুল ইসলাম বলেন, মোঃ মামুনুর রশিদের নামে একাধিক মামলা রয়েছে, এবং তার নামে ওয়ারেন্টও আছে। মামুনুর রশিদ ০৮ নং আওলাই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। সারা বাংলাদেশের যেরকম ডেভিল হান্ট অভিযান চলমান, আমাদের ও এই অভিযান চলমান থাকবে। এবং আমরা তাকে জয়পুরহাট জেলার ডিবি অফিসে হস্তান্তর করেছি। সেখান থেকে তার প্রতি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park