1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুশিয়ারা নদী ভাঙ্গন রোধে জগন্নাথপুরে বিভিন্ন গ্রামবাসীর মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

কুশিয়ারা নদী ভাঙ্গন রোধে জগন্নাথপুরে বিভিন্ন গ্রামবাসীর মানববন্ধন

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবীতে চার গ্রামবাসীর উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি)  দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, গঙ্গানগর ও মধীপুর গ্রামের লোকজনের উদ্যেগে  জালালপুর-খানপুর  নামক স্থানে কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে অংশ নেন  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কয়েক বছর ধরে কুশিয়ারা নদীর করাল গ্রামে গ্রামীণ রাস্তাঘাট, বসতবাড়ী, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান বিলীন হয়ে গেছে। বর্তমানে নতুন করে ভাঙনের হুমকির মুখে পড়েছে জালালপুর গ্রামের একমাত্র সরকারি পাকা সড়ক, কবরস্থান  ও খেলার মাঠসহ বসতবাড়ী। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করা হলে  কুশিয়ারা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে কারণে  নদীর তীর সংরক্ষণের দাবী জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন, হাজী ফারুক আহমেদ, মাওলানা বেলাল আহমদ, তমিজ উদ্দিন, রফান উদ্দিন প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের প্রধান পাউবোর সহকারি প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, ভাঙ্গন এলাকার পাশে হাওরের ফসল রক্ষায় বিকল্প একটি ছোট বেড়িবাঁধ রয়েছে। ভাঙনরোধে অন্য কোন প্রকল্প নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park