1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেফতার!! - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেফতার!!

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পঠিত


মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে :

নবীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনাকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে (৫২) গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাজী হেলাল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি পলাতক এডভোকেট আবু জাহির সমর্থিত নেতা হিসেবে পরিচিত। ওদিকে,আবু জাহির সমর্থিত সক্রিয় নেতাকর্মীকে বিশেষ নজরদারির খবর নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই চক্র স্থানীয় পুলিশ ও বিএনপি এবং সহযোগী সংগঠনের কতিপয় নেতাকে ম্যানেজ করে দিবালোকে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানী সূত্র জানায়, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের

নেতাকর্মীরা হামলা চালায়। এডভোকেট আবু জাহিরের আহবানে নবীগঞ্জ থেকে দুটো গাড়ি নিয়ে আওয়ামিলীগ, যুবলীগের সমন্বয়ে শতাধিক লোক জেলা শহরে মিছিল নিয়ে যায়। ওইদিন আওয়ামীলীগ নেতৃত্বাধীন মিলিছ থেকে শহরে তান্ডব চালানো হয়। এ ঘটনায় গত (৮ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার পুত্র মো. মুশাহিদ (২৬) বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামী করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলা নং-৮ । এসব ঘটনা সামনে নিয়ে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে (৫২) গ্রেফতার করে পুলিশ । পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে কাজী হেলালকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park