
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জ গন অধিকার পরিষদ কর্তৃক নবীগঞ্জ উপজেলার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ও নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব নুরুল আমিন পাঠানের শুভ জন্মদিন পালন করা হয়েছে । গতকাল রাত সাড়ে ৮টায় আরজু হোটেল রেষ্টুরেন্টে শুভ জন্মদিন পালন করেছে নবীগঞ্জ গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এতে উপস্হিত ছিলেন হবিগঞ্জ জেলার গণ অধিকার পরিষদের সদস্য নুরুজ্জামা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাচিত নির্বাহী ও গণ অধিকার পরিষদের নব সদস্য আশাহিদ আলী আশা, হবিগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সায়মন, সোহানুর রহমান জিলু রোমান মিয়া , রোহান মিয়া, মনু মিয়া, সাইদুল ইসলাম, মোঃ মুন্না, জিতু মিয়া , এ ছাড়া অন্যান্য জনের মধ্যে উপস্হিত ছিলেন নবীগঞ্জ যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ আয়ুব আলী, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন ইমন, শিশু মিয়া, মাহফুজ আহমদ তুহিন,ময়নুল, নুরুল ইসলাম, আলামিন, রাসেল, আওয়াল সাগর পাবেল, সাব্বির , মনসুর, শুভ, আবিদুর সাদিক, অনিক হোসাইন , ও উজ্জল সহ প্রমুখ।