1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-

বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশর অংশ হিসাবে জয়পুরহাট জেলায় পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
০৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) উপজেলার করিয়া আখ সেন্টার মাঠে আয়মা রসুলপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম বাবু সভাপতিত্বে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়মা রসুলপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাছুদ রানা প্রধান তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ফসলের ন্যয্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে ইউনিয়ানে ক্রয় কেন্দ্র স্থাপন, কৃষকদের জন্য শস্য বীমা চালু, সেচ ব্যবস্থায় সংকট নিরসনে খাল খনন ব্যবস্থা, কৃষকদের মাঝে সল্পমৃল্যে বীজ সার বিতরণ সহ ১৩ টি উদ্যোগ গ্রহন করবেন। কৃষকদের এগিয়ে নিতে কৃষকের উন্নয়ন করতে যেসব উদ্যোগ গ্রহন করা দরকার তাই করবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা কৃষক দলের আহব্বায়ক রাইট হোসেন, পাঁচবিবি উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম মওলা,সাবেক যুগ্ম আহ্বায়ক জেলন যুবদল আনিছুর রহমান আনিস,আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন নুর রশিদ, আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা, আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটনসহ উপজেলা ও ইউনিয়ানের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park