1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে কেজি মোড়ের পশ্চিমে খাজা হাজীর ওয়ার্কসপ মোড়ে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাও. আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি ডা. সেলিম রেজা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি ও মাদ্রাসার শিক্ষক, আমন্ত্রিত

অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।

এই ক্রীড়া প্রতিযোগিতায় ১১টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো, অতিথিদের বাস্কেটে বল এবং ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এসময় এনায়েতপুর হাট বণিক সমিতির সেক্রেটারি ও ফাউন্ডেশনের সহসভাপতি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. শেখ মো. আইয়ুব আলী, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জুবায়ের হোসেন ও শিক্ষক আল আমিন সহ শিক্ষক- শিক্ষীকা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park