1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় শহরের নিউ মার্কেটের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে এসে শেষ হয়।

এ সময় মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দেন, নবগঠিত আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব রহমাতুল্লাহ পলাশ, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহ্বায়, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, বর্তমান কমিটির যুগ্ন আহবায়ক ডক্টর মনিরুজ্জামান ও সদস্য সচিব সাবেক যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।এসময় বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একুত্রিশ দফা নিয়ে মানুষের কাছে বিএনপিকে তুলে ধরার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park