1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধীকে মারপিট ও লক্ষ টাকার গাছ কেটে নষ্টঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধীকে মারপিট ও লক্ষ টাকার গাছ কেটে নষ্টঃ

জামাল উদ্দীন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত


স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

৩ ফেব্রুয়ারি সোমবার
সাতক্ষীরা জেলার দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে, প্রতিবন্ধীকে মারপিট ও লক্ষ টাকার গাছ কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

মারধর পরবর্তী তাদেরকে ঘরের মধ্যে অবরুদ্ধ করা ও নানারকম হুমকি প্রদান করা হয়েছে। এবিষয়ে দেবহাটা উপজেলার খাসখামার গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে আবুল হোসেন (৬৮) বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ মতে জানা গেছে, বহেরা মৌজার ১৩১৬ নং ডিপি খতিয়ানের ৬৯৭ ও ৫৬৭ দাগের মধ্যে তাদের পৈত্রিক ৬ শতক জমিতে বাদী আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ ১৫ বছর ধরে গাছগাছালী লাগিয়ে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছেন।

বিবাদী খাসখামার গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে মোস্তফা গাজী বহুদিন ধরে তাদের জমিটা দখল করার অপচেষ্টায় লিপ্ত আছে। সে কারনে বাদী আবুল হোসেন তার মেয়ে সখিনা খাতুন, ছেলে হাফিজুল ইসলাম, তার ভাই প্রতিবন্ধী মোসলেম সরদারের বিরুদ্ধে গত ৩/৪ বছর ধরে ৩০টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এমনকি কয়েকবার মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। মোস্তফা এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী হওয়ায় এলাকার কেউ ও অসহায় দিনমজুর আবুল হোসেন তার বিরুদ্ধে কথা বলার সাহস নেই। গত ২৩ জানুয়ারী মোস্তফা তার ভাই কাজল গাজী, তার পিতা জিয়াদ আলী, একই এলাকার মৃত তছিমউদ্দীন সরদারের ছেলে আলিম সরদারসহ অজ্ঞাতনামা আরো অনেকে আবুল হোসেনের বসতভিটায় এসে সকল বড় বড় আমগাছ, মেহগনি গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে ও বসতবাড়ি ভাঙচুর করে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি করে।

এছাড়া তাদেরকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রাখে ও নানারকম হুমকি দেয়। এবিষয়ে আবুল হোসেন দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে। অসহায় আবুল হোসেন এধরনের অত্যাচার নির্যাতনের সঠিক বিচার দাবী করেছেন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park