1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার।

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা  সমেসপুর হাটে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় ২ নং রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং  ৩ নং ওয়ার্ডে  আওয়ামী লীগের সভাপতি  মোঃ মজনু মিয়া (৪০)পিতা মৃত আব্দুল মজিদকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
লিফলেটে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা হলো:
অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবি। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর ওপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ। সারাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বলেন আমরা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। এ সময় ১ জন গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park