
মামুন খান, সিঙ্গাপুর
নিজস্ব প্রতিনিধি
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের সকলেই সিঙ্গাপুর প্রবাসী। তাদের বেতন থেকে সবাই সিমিত কিছু টাকা প্রতি মাসে জমা করে এই সংগঠন চালানো হয়।
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের সম্মানিত সদস্য জনাব শফিকুল ইসলাম এর অনুসন্ধানে সংগঠনের পক্ষ থেকে ” এক অসহায় মাসুম বাচ্চার ক্যাস্নারের চিকিৎসা করার জন্য আর্থিক সহায়তা করা হয়।
বালিয়াজান দক্ষিণ পাড়া,মির্জাপুর, টাঙ্গাইল।
সম্মানিত সদস্য জনাব বাবুল হোসেন এর অনুসন্ধানে সংগঠনের পক্ষ থেকে “এক মায়ের ২টি কিডনি নষ্ট হয়ে যায় সেই মাকে ইন্ডিয়া তে চিকিৎসা করার জন্য আর্থিক সহায়তা করা হয়।
বীরপুশিয়া উত্তর পাড়া , করটিয়া,টাঙ্গাইল।
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের একটা স্লোগান হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার।
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2023 পরিবারের সম্মানিত সদস্য জনাব ময়নাল মিয়া এই সংগঠনের টাকা গুলো সবার কাছে পৌঁছাতে সহযোগিতা করে।
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F) 2923 পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মামুন খান বলেন, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা গুলো একেকটা পরিবারের পাশে দাড়াতে পেরে আমরা সবাই আনন্দিত।
মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু সহযোগিতা করার মন মানসিকতা কয় জনের হয়। আমাদের এখানে কোন ধর্ম ভেদাভেদ নেই। সকল শ্রেনীর মানুষ আমাদের সংগঠনের সাথে থাকতে পারবে।
মহাসচিব জনাব আমিনুর ইসলাম বলেন, মানবতার পাশে সাড়া জীবন থাকতে চাই।
সভাপতি জনাব রাজু আহমেদ বলেন, একতা সংঘবদ্ধভাবে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।
সাঃ সম্পাদক শেখ রাসেল কিং বলেন,মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করে যাবো।
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড (T.S.T.F)2023 পরিবারের মহাসচিব, সভাপতি, সহ-সভাপতি , সাঃ সম্পাদক, সহ সাঃ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক এবং সকল সদস্য সকলেই আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সামনের দিন গুলো যেনো অসহায় মানুষের পাশে দাড়াতে পারে।
সংগঠনের পাশে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন আমাদের বড় ভাই জনাব রিপন ভাই, জনাব রাহাত হোসেন, জনাব রাশেদুল, জনাব সাব্বির হোসেন,জনাব আশাদুল, জনাব নিশাত, জনাব শাকিল, জনাব রানা, জনাব মালেক, জনাব সজিব সহ আরো অনেকেই।