1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, শাখা বরাক নদী দখল করে আলীশান বাড়ি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

নবীগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, শাখা বরাক নদী দখল করে আলীশান বাড়ি

নবীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী মহলের এক ব্যক্তি আলিশান বাড়ি তৈরি করে। এসব দেখার মত মনে হচ্ছে কেউ নেই। এ ব্যাপারে প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই। এ বিষয়ে উপজেলা জোরে বিভিন্ন আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। জণমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে? এই প্রতিবেদক সরজমিনে গিয়ে দেখেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে রাজা মিয়া তালুকদার (৪০), নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা, আনমনু রোডে অবস্থিত শাখা বরাক নদী প্রায় ৫০% দখল করে গড়ে তুলেছেন আলীশান ভবন, ,এনিয়ে ও স্থানীয় বাসিন্দাদের ভিতর চলছে ক্ষোভের ঝড়,অন্যদিকে প্রশাসন কেন চুপ এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা,স্থানীয় সূত্রে জানা যায়, এই নদী দিয়ে প্রচুর লঞ্চ ট্রলার যাতায়াত করতো ও আনমনু ব্রীজের পাশে একটা লঞ্চ ঘাট ছিলো, অনেক দূর দুরন্ত থেকে অসংখ্য খাদ্য পন্য আসতো ও বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ও পাওয়া যেতো এই নদী থেকে, কিন্তু সময়ের ব্যবধানে স্থানীয় ও প্রশাসনের সু নজর না থাকায় এই নদী বর্তমানে ড্রেনেজ রুপ ধারণ করে আছে। আশে পাশের গ্রাম সহ বাজার হাটের যত ময়লা আবর্জনা এই নদীতে ফেলে দেওয়া হয়। তার ই সুযোগ নিচ্ছে একদল সুযোগ সন্ধানী মানুষ, কাগজ পত্রে যতটুকু যায়গা নেওয়ার কথা, নদীর পাশে জমি দেখে তারা, নদী দখল করে বানাচ্ছে আলীশান ভবন, এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান কদুপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ও আনমনু রোডের ব্যবসায়ী শাহিন তালুকদারের ভাই রাজা মিয়া তালুকদার অবৈধ শাখা বরাক নদী দখল করে বানিয়েছেন আলীশান বাড়ী, এই নিয়ে সচেতন মহলের ভিতর ক্ষোভের ঝড় বইছে এবং তারা জানায় একবার আইছিলো নদী পরিস্কার ও বড় করার লাগি এর পর কিছুদিন করছিলো হটাৎ করোনা ভাইরাস আসে। তার পর থেকেই আর আসে নাই। প্রশাসন চাইলে এটা, যেখুনো সময় উচ্ছেদ করতে পারতো, মুলত প্রশাসন এব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park