
মোঃ জামাল উদ্দীন: সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের সদস্য ফরম উন্মোচন করা হয়েছে । ২০ই আগস্ট রোজ মঙ্গলবার আমাদের টিম মানবিক পরিবারের কার্য নির্বাহী কমিটির সভাপতি এইচ.এম মনির হাসান এর নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো:আসাদুজ্জামানের এর কার্যালয়ে আমাদের টিম মানবিক পরিবারের সদস্য ফরম উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আমাদেরটিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান মো:শেখ.মনিরুল ইসলাম (মনি),উপ-পরিচালক মো:মারুফ বিল্লাহ,সহকারি পরিচালক মোঃ আল আমিন হোসেন, সহ-সভাপতি মো:আব্দুল্লাহ আল মামুন,সহ-সভাপতি নুসরাত জাহান,সহ-সম্পাদক শেখ.মোস্তাকিম বিল্লাহ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রকাশ ঘোষ, প্রচার সম্পাদক মো সিদ্দীকুর রহমান,সহপ্রচার সম্পাদক রানী ফারহানা সাধারণ সদস্য, রাকেশ মন্ডল,আল আমিন,এনামুল হক (ইমু), হাসান,কবির,খাদিজা খাতুন,তোয়েবা সুলতানা তমা।
৩নং সখিপুর ইউনিয়নের কমিউনিটি লিডার তোয়েবা সুলতানা তমাকে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে সদস্য হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়।