1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশ্ব ইজতেমা নিরাপত্তা ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

বিশ্ব ইজতেমা নিরাপত্তা ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর জেলা পুলিশের উদ্যাগে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য ২০২৫ এর বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার ডিউটিতে মনোনীত শেরপুর জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় পুলিশ লাইন্স
ব্যারাকের সামনে বিশ্ব ইজতেমার ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

ব্রিফিংকালে বিশ্ব ইজতেমায় সার্বিক আইন-শৃঙ্খলা ও নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থাসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে মনোনীত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদানসহ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিশ্ব ইজতেমার ডিউটিতে মনোনীত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park