1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর   কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) জগন্নাথপুর পৌর পয়েন্টে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মছরুর আহমদ ক্বাসেমীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, মাওলানা সৈয়দ রশীদ আহমদ ও মাওলানা ফয়েজ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা সৈয়দ হাফিজ সাইদ আহমদ, মাওলানা দিলোয়ার আমিনী, মাওলানা এমদাদুর রহমান খান, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা হাবিব সালেহ, মাওলানা আলী আহমদ, মাওলানা আলা উদ্দিন প্রমুখ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সভাপতি হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, জগন্নাথপুর পৌর জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শায়খ মুহিবুর রহমান, উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শায়খ জমির উদ্দিন, মাওলানা শায়খ হাজী এমদাদ উল্লাহ সাহেবজাদায়ে কাতিয়া রহঃ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আব্দুল হাফিজ।

এসময় বক্তারা বলেন, ছাত্রজনতার এক সফল গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি আবারো কেউ বৈষম্য চাপিয়ে দিতে চায় তাহলে তা কোনভাবেই মেনে নেয়া হবেনা। আমরা সুনামগঞ্জের প্রতিটি আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের প্রার্থী দেখতে চাই। সুনামগঞ্জের প্রতিটি আসন থেকে আমরা লড়ব।দল যাকে নির্বাচিত করবে তাকে ঐক্যবদ্ধ ভাবে জয়ী করবেন। নেতারা আরও বলেন, ১৫ বছরের স্বৈরশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।আগামী নির্বাচন পর্যন্ত প্রত্যক নেতাকর্মীকে মাঠে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park