1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবনা উকিল বার সমিতির পরিচ্ছন্ন ও আধুনিক লাইব্রেরী পরিদর্শন করলেন জেএসএস এর কেন্দ্রিয় নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

পাবনা উকিল বার সমিতির পরিচ্ছন্ন ও আধুনিক লাইব্রেরী পরিদর্শন করলেন জেএসএস এর কেন্দ্রিয় নেতৃবৃন্দ

সজীব হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত


মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার  পাবনা :

 

পাবনা উকিল বার সমিতির পরিচ্ছন্ন ও আধুনিক লাইব্রেরী পরিদর্শন করেছেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব (জেএসএস)  ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, জেএসএস নেতা ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এড.হেদায়েত-উল হক এবং জেএসএস নেতা ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আল আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সিনিয়র এডভোকেট আব্দুর রশিদের আমন্ত্রণে বৃহস্পতিবার দুপুরে নাট্য ব্যক্তিত্ব তৌহিদ আক্তার পান্নার নেতৃত্বে কয়েকজন  শীর্ষস্থানীয় সাংবাদিক ও জেএসএস নেতৃবৃন্দ লাইব্রেরী পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাংবাদিক নেতৃবৃন্দ ঢাকার বাইরে রাজশাহী বিভাগের পাবনা উকিলবার লাইব্রেরীটির আকার,পরিচ্ছন্ন পরিবেশ,পরিপাটি করে অসংখ্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার আইন বিষয়ক  বই, আইনজীবিদের স্টাডির জন্য  উন্নতমানের টেবিল চেয়ার সাজানো দেখে প্রশংসা করেন। বিভিন্ন প্রশ্নের জবাবে উকিল বার সমিতির সদস্য এডভোকেট হেদায়েত-উল হক জানান,ঢাকার বাইরে পাবনা উকিলবার লাইব্রেরীটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এবং আধুনিক  প্রযুক্তিতে সাজানো থাকায় মাঝে মধ্যেই বিভিন্ন ব্যক্তিরা পরিদর্শণে এসে হৃদয়গ্রাহী লাইব্রেরীটির প্রশংসা করে থাকেন। পরে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে উকিল বার সমিতির সামনে সিনিয়র এডভোকেট কাজী সাইদুর রহমান,সিনিয়র এডভোকেট এহসান হাবিব হাসানসহ অন্যান্য উকিলরা ফটোশেসনে অংশ নেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park