1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিব গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিব গ্রেফতার।

মোঃআল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত, সাবেক সহ-সভাপতি  ও ২ বারের সফল পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র , আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার  (২১জানুয়ারি) আত্মগোপনে থাকা  ঢাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬দিগে তেজগাঁও শিল্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও হত্যা চেষ্টার ৬টি মামলা রয়েছে। ঢাকায় গ্রেফতার হওয়া  মেয়র হাবিব এর তথ্য টি জয়পুরহাট সদর থানার ডিবি  ওসি আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়  গেছে, (হাবিবুর রহমানের স্ত্রী) গত ৫ আগস্ট এর পরে তার নামে হওয়া মামলার জামিন নিতে , ঢাকা হাইকোর্টের যায়। সেখান থেকে ফেরার পথে আনুমানিক বৈকাল চারটার দিকে কে বা কাহারা তাকে অপহরণ করে নিয়ে যায় । অপহরণের পর তার স্ত্রী কাছ থেকে (মুক্তিপণ )টাকা দাবি করা হয়। অপহরণকারীদের ঠিকানা মোতাবেক সেখানে গেলে তারা বারবার পথ পাল্টে নেয়। সাবেক  মেয়র হাবিবুর রহমানের স্ত্রী বাধ্য হয়ে ডিবি পুলিশের সহযোগিতা নেয়। স্ত্রীর তথ্য অনুযায়ী সেখানে গেলে , ডিবি পুলিশের টের পেয়ে অপহনকারীরা পালিয়ে যায় এবং মেয়ের হাবিবুর রহমান হাবিবকে ডিবি পুলিশ তেজগাঁও থানায় সোপর্দ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে গুলিতে নিহত হন জেলার পাচবিবি কারিগরি কলেজের ছাত্র নজিবুল সরকার ওরেফ বিশাল এবং জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার শেখপাড়া মহল্লার অটোরিকশাচালক মেহেদী হাসান। নিহত কলেজছাত্র বিশালের বাবা মজিবুল সরকার এবং নিহত অটোরিকশাচালক মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় দুটি হত্যা মামলা করেন। এ দুটি হত্যা মামলাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে আরও ৪টি মামলা করেন আহত শিক্ষার্থীরা। এসব মামলায়ও আসামি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব ।সেখান থেকে জয়পুরহাটে তার বিরুদ্ধে হাওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বলেন, তার বিরুদ্ধে দুটি হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে জয়পুরহাট সদর থানায় নেওয়া হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park