1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যে কোটার জন্য আমার ভাই মরলো যে কোটার জন্য সরকার পতন হলো সে কোটা আনল কারা। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

যে কোটার জন্য আমার ভাই মরলো যে কোটার জন্য সরকার পতন হলো সে কোটা আনল কারা।

মো,: রাজু শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত


স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে স্লোগান দেন। কর্মসূচিতে যে কোটা ব্যবস্থা নিরসনের জন্য আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, ফারুকসহ আমাদের ভাইয়েরা জীবন দিতে হলো সেই কোটার জন্য আমরা মেধাকে অবমূল্যায়ন করে কারও স্বপ্ন বিফলে যেতে দিব না।

কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ। তিনি বলেন যাদের কিনা প্রাথমিক জ্ঞান নেই, সে যখন মেডিকেলে সুযোগ পায়, তখন সে কীভাবে মেডিকেলের শিক্ষা আয়ত্ত করবে! আমরা চাই সব বিশ্ববিদ্যালয়ে কোটা নিরসনে সবাইকে সমান সুযোগ করে দিতে হবে।

রাসেল আহমেদ বলেন ‘বৈষম্য নিরসনের যে স্বপ্ন বাস্তবায়নের জন্য ভাই রক্ত দিয়েছেন ইঞ্জিনিয়ারিং মেডিকেলসহ সব ভর্তি পরীক্ষায় কোটাব্যবস্থা নিরসন করতে হবে ছাত্র সমাজ বলেছিলাম মুক্তিযোদ্ধা কোটা ন্যূনতম পর্যায়ে আনতে।

রাসেল আহমেদ বলেন:আমরা কোটা সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমার ভাইয়েরা জীবন দেওয়ার পর সেটি রাষ্ট্র সংস্কারে রূপ নিয়েছে। রাষ্ট্রের সব কাঠামোকে ভেঙে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছি। এ কাজটা করা দরকার ছিল সরকারের। তাহলে এখনো আবার কেন কোটা নিয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কম নম্বর পেয়েও মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। এতে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর গতকাল রোববার রাতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম।

বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামের অন্য সমন্বয়ক ও মেডিকেল শিক্ষার্থীরা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের চেরাগী পাহাড় মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে কোটা না মেধা মেধা মেধা যে কোটায় ভাই মরে, সে কোটা আনল কারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park