1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর যমুনা নদীতে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর যমুনা নদীতে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা থেকে নিখোঁজ আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।
সোমবার সকালে উপজেলার মেঘুলা এলাকায় যমুনা নদীর শাখা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আবু বক্কার সিদ্দিক বেলকুচি পৌর চালা গ্রামের শাহীন আক্তার আব্দুল্লাহর ছেলে। সে মুকুন্দগাঁতী ইসলামীয়া দারুলহেফজ মাদ্রাসার কোরানের ৫ পাড়া হাফেজ।

মরদেহ উদ্ধার নিশ্চিত করেছেন বেলকুচি থানার (ওসি) তদন্ত আব্দুল বারিক।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি বিকালে আবু বক্কার সিদ্দিক নিখোঁজ হয়। বেলকুচি থানায় ১৮ জানুয়ারি জিডি করা হয়। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যমুনা শাখা একটা মরদেহ ভেসে উঠেছে। ঘটনাস্থালে গিয়ে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করি। যেহেতু মরদেহ নদীতে পাওয়া গিয়েছে সে জন্য সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদরাসা ছাত্রে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park