1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ভেঙে যাওয়ার ৯ বছরেও নির্মান হয়নি নাইয়াদাঁড়া নদীর ওপর সেতু - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

জগন্নাথপুরে ভেঙে যাওয়ার ৯ বছরেও নির্মান হয়নি নাইয়াদাঁড়া নদীর ওপর সেতু

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০০০ সালে সেতুটি নির্মান করা হলেও ২০১৬ সালে সেতুটি ভেঙে যায়। সেতুটি ভাঙার ৯ বছর অতিবাহিত হলেও নাইয়াদাঁড়া নদীর উপরের সেতুটি এখনো নির্মান হয়নি। ভেঙে যাওয়া সেতুর দুই পাশে পাকা সড়ক থাকলেও সেতুটির অধিকাংশ ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগেপড়েছে স্থানীয় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।

এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাযায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর নন্দিরগাঁও জামে মসজিদের সড়কে নাইয়াদাঁড়া নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে সেতুটি নির্মান করা হয়েছিল।এ সেতু দিয়ে ইউনিয়নের প্রভাকরপুর, নন্দিরগাঁও,মোহাম্মদপুর, ইসলামপুর, হামিদপুর, বনগাঁওসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে স্বল্প সময়ে উপজেলার মেইন পাকা সড়কে যুক্ত হয়ে বিভাগীয় ও জেলা শহরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে  বন্ধ হয়ে যায় এই সড়কে যান চলাচল। সেই থেকে এলাকাবাসী নতুন সেতু নির্মাণের দাবি জানালেও কোন উদ্যোগ নেওয়া হয়নি কিন্তু নয় বছর পূর্বে সেতুটি ভেঙে যাওয়ার পর থেকেই হাজার হাজার মানুষকে কষ্ট করে প্রায় দেড় কিলোমিটার পায়ে হেট গাড়িতে উঠে বিভাগীয় শহর, উপজেলাশহর ও জেলা শহরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ বেশী হচ্ছে মানুষের।

প্রভাকরপুর গ্রামের বাসিন্দা রাসেল বক্স জগন্নাথপুর  বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর এলাকাবাসী বারবার নতুন সেতু নির্মাণের দাবী জানিয়ে আসলেও কোন সুফল মিলেনি। ফলে দেড় কিলোমিটার জায়গা ঘুরে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে হয়।সেতুটি নির্মাণ করা হলে যাতায়াত সহজ হতো।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ছায়াদ মিয়া জানান, দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ভাঙা সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে ইউনিয়নের ১০ গ্রামের লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন॥ ওই সেতু দিয়ে উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ, রসুলগন্জ বাজার ও স্কুল -কলেজের যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা।ইউনিয়ন পরিষদের মাধ্যমে এলজিইডির কর্মকর্তাদের সেতু নির্মানের জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান, নাইয়াদাঁড়া নদীর উপর ভেঙে যাওয়া সেতুটি নতুন করে নির্মান করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো  হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park