1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির ধরঞ্জী  শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্টিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

পাঁচবিবির ধরঞ্জী  শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্টিত।

আল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃ আল-আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি 

আজ বিকাল ৪.০০ টায় পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে দীর্ঘ দিন পর ধরঞ্জী দাখিল মাদ্রাসার মাঠে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধরঞ্জী ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ আনিছুর রহমান এর সঞ্চালনায় উক্ত কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাটন জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ মামুনুর রশিদ,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তান),পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আলতাফ হোসেন মাষ্টার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু।

আরও বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মাজেদুর রহমান,ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ডাঃ মাহবুব আলম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম,ইউনিয়ন শেশাজীবি বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,জয়পুরহাটের ময়দান শহীদের রক্তে রঞ্জিত ময়দান। এই ময়দানে আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।

আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও লুটেরা মুক্ত বাংলাদেশ চাই। চাঁদাবাজদের এ সমাজে ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করুন। প্রশাসনের হাতে তুলে দিন। সাহস নিয়ে মাজলুমের পক্ষে দাঁড়ান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park