1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচির মুকুন্দগাঁতী বণিক সমিতির নির্বাচন সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেলকুচির মুকুন্দগাঁতী বণিক সমিতির নির্বাচন সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার প্রাণকেন্দ্র মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়।

এতে সভাপতি পদে তোফাজ্জল হোসেন (হারিকেন), ৭৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্ববন্দ্বী মনোয়ার চৌধুরী বাবু (ছাতা) ১৯২ ভোট পান।

সাধারন সম্পাদক পদে মোহাম্মদ আলী ভূইয়া (চেয়ার) ৫০১ ভোট ও আব্দুল করিম প্রামানিক (গোলাপফুল) ৪১৮ ভোট পান।

সহ-সভাপতি পদে মহর আলী প্রামানিক (দোয়াত কলম) ৩৬৪ ভোটে জয় লাভ করেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম (ফ্যান) ২৬০ ভোট।

এছাড়া মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির পরিচারক পদে ১৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৬ জন পরিচালক পদে নির্বাচিত হন। তার মধ্যে মকুল হোসেন মোল্লা (তালাচাবি),
 মোহাম্মদ আলী (মোরগ), শরিফুর ইসলাম (হাতপাখা) সেলিম সরকার (মোমবাতি)শফিকুল ইসলাম (বাইসাইকেল),
মজনু সরকার (খেঁজুর গাছ)।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০০৪। নির্বাচন কমিশনার ছিলেন কামারখন্দ উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park