1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনায় জিয়া স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি কে গুলি করে হত্যার চেষ্টা! - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

খুলনায় জিয়া স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি কে গুলি করে হত্যার চেষ্টা!

শাহাদাত হোসেন নোবেল: দিঘলিয়া (খুলনা)
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল: দিঘলিয়া (খুলনা)

খুলনা মহানগরীর দৌলতপুর মেট্রো থানার পাবলা কবির বটতলা এলাকায় দুর্বৃত্তের ছুড়া গুলিতে নাসিম (৩৭) নামক সাবেক ছাত্র দল নেতা গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেলে পরে ঢাকায় স্থানান্তরিত করা হয়। সে পাবলা কেশবলাল রোড এলাকার ইসলামের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত ৮.৩০ মি: দিকে কবির বটতলা এলাকায় দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কে বা কারা এসে তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। দুর্বৃত্তের ছুড়া গুলি তার শরীরে বিদ্ধ হলে সে তৎক্ষনাৎ মাটিতে লুটে পড়লে আগন্তুক দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তার অবস্থা আশঙ্কাজনক।
দৌলতপুর পাবলা রনি ভিলার ইসলাম মোল্লার ছেলে নাছিম মোল্লা। তিনি সাবেক ছাত্র দল নেতা ও জিয়া স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি ছিলেন।
দৈলতপুর থানার ওসি শহিদুল ইসলাম (তদন্ত) তিনি বিষয়টি সত্যতা স্বীকার করে জানান নাছিম মোল্যা তার ব্যাবসা প্রতিষ্টানের সামনে গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত নাসিমের পিতা ইসলাম মোল্লা যানায়, গুরুতর অবস্থায় নাসিমকে ঢাকা রিসার্স ইউনাইটেড শ্যামলী নামক একটা হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্তা এখন পর্যন্ত অপরিবর্তিত ও আশংকা জনক।
আহত নাসিম বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল। সন্ত্রাসীরা যেই হোক তাদের চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে আহত নাসিমের পরিবারসহ এলাকার বিজ্ঞমহল ও শান্তিপ্রিয় মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park