1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কলকলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে কলকলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন।

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসব মুখর পরিবেশে কলকলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ আলী হোসেন নির্বাচিত হয়েছেন। 

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলকলিয়া বাজার বনিক সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে প্রধান নিবার্চন কমিশনার কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোঃ আলী হোসেন আনারস প্রতীকে ১২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী হারুনুর রশিদ হারুন  ছাতা  প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহসভাপতি পদে দিলোয়ার হোসেন, সাধারন সম্পাদক পদে ফখরুল ইসলাম,সহসাধারন সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মুনসুর আলম নির্বাচিত হন। তথ্যটি নিশ্চিত করে নির্বাচন  কমিশনারআলহাজ্ব রফিক মিয়া জানান, কলকলিয়া  বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২২১ ভোট প্রয়োগ হয়েছে ২০৭। কয়েকজন ভোটারই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেননি। তবে, কোন ভোট বাতিল হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park