1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসবের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা সিটি কলেজে পিঠা উৎসবের উদ্বোধন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :”নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার ঘ্রানে”স্লোগানে সাতক্ষীরা সিটি কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরা সিটি কলেজের আয়োজনে ও সিটি কলেজ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে এ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি নওশাদ আলম লিপন। সাতক্ষীরা সিটি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শিমুল হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিঠা উৎসবের আহবায়ক উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তপন কুমার দে। এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান স্বপন,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক পলাশ কুমার মল্লিক, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইতিকা রানী মন্ডল,পিঠা উৎসবের উদ্যোক্তা সিটি কলেজের শিক্ষার্থী রাফিয়া সুলতানা, আশিকুর রহমান, মোঃ ইব্রাহিম মোল্লা সহ সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী পিঠা মেলায় ১৬ টি স্টল স্থান পেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park