1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল ও গণসমাবেশ অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলকলিয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল ও গণসমাবেশ অনুষ্ঠিত 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেল ৩টায় কলকলিয়া বাজারে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, ছাত্র জমিয়ত ও যুব জমিয়ত এ সমাবেশের আয়োজন করে।

কলকলিয়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক ডাক্তার সামছুল হকের  সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা জমিয়তের যুব নিষয়ক সম্পাদক মাওলানা শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় স্বগত বক্তব্য দেন ডাক্তার সামছুল আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের  সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার সরকারের দীর্ঘ শাসনামলে দেশের সবগুলো অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ ও প্রশাসনের সকল স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ ও আত্মীয়করণ করা হয়েছে। এমতাবস্থায় সকল অঙ্গনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে তার কাঙ্খিত গন্তব্যে নিয়ে যেতে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। বৈষম্যহীম রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি সেক্টরে আলেম উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park