1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে রাতের আঁধারে জয় বাংলা লেখায়,ছাত্র - ছাত্রীর বিক্ষোভ। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবিতে রাতের আঁধারে জয় বাংলা লেখায়,ছাত্র – ছাত্রীর বিক্ষোভ।

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত


ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি।

জয়পুরহাট পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ে দেওয়ালে রাতের আঁধারে কে বা কাহারা জয় বাংলা গ্রাফিক্স করে। এর-ই ধারাবাহিকতায় আজ ৫ জানুয়ারী সকালের দিকে ছাত্র প্রতিনিধিরা ছাত্রদের একত্রিত করে। পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র প্রতিনিধিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি থানার সামনে দিয়ে পাঁচ মাথা হয়ে তিন মাথা দিয়ে আবার লাল বিহারী উচ্চ বিদ্যালয় দিয়ে পাঁচ মাথায় এসে রাস্তার অবরোধ করে ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেন।
এ সময় উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মোঃ ওবায়দুল হক ছাত্র প্রতিনিধি, মোঃ মোরসালিন মোঃ আল আমিন মোঃ আল মামুন সানি মোঃ জাশেদ মোঃ আশিক মোঃ সোহেল রানা মোঃ সামিউল মোঃ নাজমুল আকাশ মোঃ শহিদুল নাবী শাহিন মোঃ আবু ওবায়দা, মোছাঃ ফারজানা রহমান তন্ময় ;শ্রাবন্তী, নুসরাত জাহান মিনু, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, অতিল্যম্বে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের যারা লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে জয়বাংলা লিখেছে, সঠিক তদন্তের মাধ্যমে, তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে, তা না হলে আমাদের অবরোধ চলছে, চলবেই, এমন দাবি করেছেন ছাত্র প্রতিবন্ধীরা। এ সময় পাঁচমাথা চত্বরে রাস্তায় অনেক যানজট তৈরি হয়েছিল।
এ সময় উক্ত বিক্ষোভ মিছিলে পাঁচবিবি থানার এসআই সুশান্ত সহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেকে ই এসে তাদেরকে থামানোর চেষ্টা করছিল কিন্তু তারা আইনের তোয়াক্কা না করে অবরোধ এবং বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছিল।
এবিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক মোঃ কাউছার আলী সরজমিনে উপস্থিত হয়ে, ছাত্র প্রতিনিধিদের বিক্ষোভ মিছিল এবং অবরোধ থামানোর চেষ্টা করেন, এবং ছাত্র প্রতিনিধিদের আশ্বাস দেন সঠিক তদন্তের মাধ্যমে যারা এরকম কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park