1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের সফল সমাপ্তি: প্রেসক্লাব সংস্কারে প্রশাসনের আশ্বাস।। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের সফল সমাপ্তি: প্রেসক্লাব সংস্কারে প্রশাসনের আশ্বাস।।

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ২২৩ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। বৃহস্পতিবার প্রায় ৭ ঘণ্টা চলমান অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনরত সাংবাদিকদেরকে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা। দাবি পূরণের আশ্বাসে আন্দোলনরত সাংবাদিকরা বিজয়ের উচ্ছ্বাস নিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে প্রেসক্লাবের সামনে প্রায় ২০০ জন সাংবাদিক এই অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অর্ধশতাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা মূলত ৪টি প্রধান দাবি উত্থাপন করেন:
ক. সাংবাদিকবান্ধব আধুনিক গঠনতন্ত্র তৈরি
( অথবা সাবেক গঠনতন্ত্রের সংশোধন)
খ. প্রেসক্লাব থেকে সকল অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিল।
গ. পেশাদার সাংবাদিকদের নিয়ে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” একটি সম্মিলিত সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা।
ঘ. উভয় পক্ষের সদস্যদের সঠিক তালিকা তৈরি করে নিয়ম মেনে ভোটার তালিকা চূড়ান্তকরণ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে বৈধ কমিটি গঠন।
এসময় সাংবাদিকরা ঘোষণা দেন, দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি এডহক কমিটি গঠন করে দ্রুত সাধারণ সভা আয়োজন করতে হবে।

বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সাংবাদিকরা রাস্তায় বসে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, সেনাবাহিনীর ক্যাপটেন জাকির, পুলিশ, ডিবি ও যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

অপরদিকে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামকে ঘোষণার গুঞ্জন আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। এসময় তারা প্রেসক্লাবে তালা দেয়ার হুমকি দিয়ে “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেন। তার নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা হয়।

সংস্কার কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলম খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রশাসন তাদের দাবি বাস্তবায়নের জন্য আশ্বাস দেয়।

আন্দোলন শেষে সাংবাদিকরা জানান, প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

ময়মনসিংহ প্রেসক্লাবের পেশাদারিত্ব রক্ষায় এই আন্দোলন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। প্রেসক্লাব সংস্কার কার্যক্রম শুরু হলে ময়মনসিংহের সাংবাদিকতা পেশায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park