1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

ইংরেজী নববর্ষের সূচনালগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আজ ১লা জানুয়ারি বুধবার  র‌্যালি করেছে জগন্নাথপুর উপজেলা ও পৌর ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪ টায় জগন্নাথপুরের বিভিন্ন রোডে র‌্যালি করে জগন্নাথপুর ছাত্রদল। জগন্নাথপুর উপজেলা ও পৌর ছাত্রদলের  নেতৃত্বে এ র‌্যালি করা হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সভাপতি বলেন, শিক্ষা-ঐক্য-প্রগতি আমাদের প্রধান স্লোগান যা আমরা যথাযথভাবে ধারণ করি। ছাত্রদল সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনের, গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের অধিকার সমুন্নত রাখার এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী ভূমিকা পালন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুস সোবহান, আবুল হাশিম ডালিম বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকা, গণতন্ত্র রক্ষা, ভোটের অধিকার নিশ্চিত করা এবং দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।

এসময় র‌্যালিতে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি  আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের  যুগ্ম-আহবায়ক শামিম আহম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম খেজর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,জগন্নাথপুর পৌর ছাত্রদের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরীসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park