
ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
হাঁস পালনে স্বাবলম্বী হয়েছেন শাহাদাৎ ও সাইফুল ইসলাম । হাঁস পালন একটি লাভজনক পেশা এই হাঁস পালন করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হচ্ছেন । পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেলখুর এলাকার অল্প শিক্ষিত-দরিদ্র শাহাদাৎ ও সাইফুল ইসলাম বর্তমানে তারা হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন তাদের সংসারে এনেছেন স্বচ্ছলতা । মুক্তি পেয়েছেন আর্থিক দৈন্যতা থেকেও। কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতার ফলে যে কোনো কাজে যে কেউ স্বাবলম্বী হতে পারেন বলে প্রমাণ করেছেন শাহাদাৎ ও সাইফুল ইসলাম। পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্যে তারা সফল হাঁস খামারী হিসেবে পরিচিত । সুখের আশায় বাড়ির সবাই এ খামারে পরিশ্রম করে চলেছেন । সুদিনের মুখও দেখতে শুরু করেছেন তাদের পরিবার । তারা ৮/১০ বছর থেকে এই খামার করে আসছেন। প্রতি মাসে খামার থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হয়। খামার থেকে অর্জিত আয় দিয়ে এখন ছেলে মেয়েদের পড়ালেখা, সংসারের খরচ সবই চলছে। আগামীতে শাহাদাৎ ও সাইফুল তাদের খামার আরও বড় করার জন্য চেষ্টা করছেন। তাদের দেখে অনেক দরিদ্র পরিবার হাঁস পালনের মধ্য দিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন । কিছুদিন আগেও শাহাদাৎ ও সাইফুলের পরিবারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। বর্তমানে শাহাদাৎ এর খামারে ডিম পাড়া প্রায় ৪০০ বিভিন্ন জাতের হাঁস রয়েছে । এবং সাইফুলের খামারে ৭০০ পিচ ৫ মাসের হাঁসর বাচ্চা রয়েছে। তবে অস্ট্রেলিয়া জাতের হাঁস পালন করে তারা অধিক লাভবান হচ্ছেন। অস্ট্রেলিয়া জাতের হাঁস ২৪ মাস বয়স পর্যন্ত নিয়মিত ডিম দেয় ও পরে আস্তে আস্তে ডিম দেয়া কমতে থাকে বলে জানান তারা। বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের কাছে হাঁস, হাঁসের বাচ্চা ও হাঁসের ডিম কিনতে আসেন।
হাঁস খামারী শাহাদাৎ হোসেন বলেন, আমার খামের ৪০০ পিচ হাঁস আছে, ৩৫০টি হাসি ও ৫০টি হাঁসা শীত আসায় একটু ডিম কম দিচ্ছে, বর্তমানে আমার খামারে প্রতিদিন ২০০/২৫০ পিচ ডিম পাচ্ছি। শীতে ডিমের চাহিদা বেশি থাকায় দামও ভালো আছে, আসা করা যায় গরম পরলেই প্রতিদিন ৩০০/৩৫০ পিচ ডিম পাব।
এদিকে হাঁস খামারী সাইফুল ইসলাম জানান, এবারে শীতের প্রকপ বেশি হওয়ায় হাঁসের বাচ্চা বিভিন্ন রোগে মারা যাচ্ছে, আমার ১০০০ বাচ্চার মধ্যে বর্তমানে ৮০০ বাচ্চা আছে, ইউনিয়ন ও উপজেলা থেকে যদি পরামর্শ এবং সহায়তা পায় তাহলে আমরা আরও ভালো কিছু করতে পারবো।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীরা চাকুরীর আশায় বসে না থেকে ছোট-বড় ফার্ম করে হাঁস লালন-পালন করা উচিৎ । হাঁস পালন লাভজনক।প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পরামর্শ ও কারিগরী সহায়তা প্রদান করা হয় বলেও জানান তিনি।