1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের কলকলিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

জগন্নাথপুরের কলকলিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পঠিত

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়ায় সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা সম্পন্ন হয়েছে।

শনিবার ২৬ এপ্রিল কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারে এ সেবা প্রদান করা হয়।

 সাংঙ্গিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল, কলকলিয়া গ্রামের প্রবাসীদের আয়োজনে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে ৬ শতাধিক চোখের রোগী দেখা হয়। তন্মধ্যে ৫০ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবায় আর্থিক অনুদান দিয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী গোলাব আলী, যুক্তরাজ্য প্রবাসী আসকর আলী,স্পেন প্রবাসী আব্দুল গনি এনাম, যুক্তরাজ্য প্রবাসী আসফাক উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আনছার সিদ্দিকী, ইতালী প্রবাসী আব্দুল জহির, যুক্তরাজ্য প্রবাসী তারেক রহমান, যুক্তরাজ্য প্রবাসী কালাম মিয়া, ইতালি প্রবাসী ফজলু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, স্পেন প্রবাসী আছাব উদ্দিন, ইতালি প্রবাসী ফাহিম, ফ্রান্স প্রবাসী বকুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হুসনা বেগম, যুক্তরাজ্য প্রবাসী দিলোয়ার হোসেন বীজু, যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদ ও ইতালি প্রবাসী মোঃ সিরাজুল হক।

 সিকিৎসা সেবা নিতে আসা রোগীদের উদ্দেশ্যে উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি এম সাদিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আব্দুস সালাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ আব্দুস সাত্তার, মোঃ রাশিকুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন, আব্দুল আওয়াল, এ সাদেক ইন্টারন্যাশনাল এর প্রিন্সপাল মোঃ জামাল হোসাইন,মোজাম্মেল হক।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমদ, অর্থমেট্টিস টিম লিডার ডা. মোঃ আব্দুল মান্নান ও বিফেক্সনিস্ট ডা. মন্তোষ পাল চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় কলকলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park