1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার করা ১২৪ রানের জবাবে বাংলাদেশ ৬ বল বাকি থাকতে লক্ষ্যের ১২৫ রানে পৌঁছায়।

বাংলাদেশের পক্ষে তাওহীদ হৃদয় ঝোড়ো ব্যাটিংয়ে করেছেন ৪০ রান। হৃদয়ের ২০ বলে এই ইনিংসে ছিল ৪টি ছক্কা ও একটি চারের মার।

লিটন দাস ৩৮ বলে ৩৬ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৯ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার নুয়ান তুশারা নেন ৪ উইকেট।

এরআগে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শনিবার (৮ জুন) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করেছে ৯ উইকেটে ১২৪ রান।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ২টি এবং ১টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার পক্ষে ইনিংস সর্বোচ ৪৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা : পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহিশ তিকশানা, মাতিশা পাথিরানা ও নুয়ান তুশারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park