1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২৮ শে অক্টোবর ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠার নৃশংসতার ভয়াবহ তান্ডবে সকল শহীদদের স্মরণে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২৮ শে অক্টোবর ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠার নৃশংসতার ভয়াবহ তান্ডবে সকল শহীদদের স্মরণে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠান।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

হাবিব আমজাদ
নওগাঁ প্রতিনিধি :

২৮ শে অক্টোবর ২০০৬ সালে আ’লীগ খুনি হাসিনার আদেশে হামলায় বাংলাদেশ জামায়াত ইসলামের ১৪ জন ভাই শাহাদাত বরণ করেন তার প্রতিবাদে মান্দায় প্রসাদপুর চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আইনুল হক।

বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলার নায়েবে আমির খন্দকার মোঃ আব্দুর রাকিব,তিনি বলেন আমাদের আদর্শের স্লোগান হত্যার বদলে হত্যা নয়, লুন্ঠনের বদলে লুণ্ঠন নয়, রাহাজানীর বদলে রাহাজানী নয়, রক্তের বদলে রক্ত নয়, জুলুমের বদলে জুলুম নয়, ২০০৬ সালে ২৮ শে অক্টোবরে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা লাঠি দিয়ে হামলায় ১৪ জন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডের নায্য বিচারের দাবি জানান।

আরো বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলার উলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মোস্তফা আল আমিন। তিনি বলেন আওয়ামী লীগ জালিম সরকার আমাদের বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে।এই জুলুম নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ কর্ম পরিষদ নওগাঁ জেলা শাখা।
মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা।

মোহাম্মদ আব্দুল মালেক কর্মপরিষদ সদস্য মান্দা উপজেলা। মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কর্ম পরিষদ সদস্য জামায়াতে ইসলাম মান্দা উপজেলা।
মোহাম্মদ ইলিয়াস খাঁন সাবেক চেয়ারম্যান তিন নং পরানপুর ইউনিয়ন পরিষদ। মোহাম্মদ তোফাজ্জল হোসেন চেয়ারম্যান মান্দা ইউনিয়ন।
প্রতিবাদ সমাবেশের সমাপনী বক্তব্য প্রদান করেন,মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, আমের ও সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park