
তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি (নেত্রকোনা)
৬ সালে ২৮ শে অক্টোবর আওয়ামী লীগের হায়নাদের কর্তৃক লগি বৈঠার হত্যাযজ্ঞের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২৮শে অক্টোবর রোজ মঙ্গলবার যোহর নামাজের পর উপজেলা কাচারী ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, ২০০৬ সালে ২৮ শে অক্টোবরের হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ ( কলমাকান্দা দুর্গাপুর) জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল হাসেম সাহেব, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, দুর্গাপুর উপজেলা সেক্রেটারি কুতুবুদ্দিন, দুর্গাপুর পৌরসভার সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, পৌরসভার সেক্রেটারি আবুল কাশেম সাহেব। বিভিন্ন ও ইউনিয়ন থেকে সভাপতি সেক্রেটারি ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কলমাকান্দা দুর্গাপুর এমপি প্রার্থী আবুল হাসেম বলেন বাংলাদেশের মানুষ নিরব বিপ্লব ভোটে ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না, যারা মসজিদে কোরআন তালিমের জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে নতুন ফ্যাসিবাদদের লক্ষণ।
আরো বিভিন্ন নেতাকর্মী বক্তব্য দেন।