1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে ঘর করার ইচ্ছা প্রকাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে ঘর করার ইচ্ছা প্রকাশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
ভালোবাসা, অভিমান আর সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে জামালপুরের সরিষাবাড়ীতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ১৪ মাসের দাম্পত্য জীবন ছেড়ে সাবেক প্রেমিককে বিয়ে করলেও মাত্র ৬ দিনের মাথায় আবারও সাবেক স্বামীর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের সিদ্ধান্তে উপজেলার আরামনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জিয়াউল হকের সঙ্গে রায়দের পাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে শিমু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর প্রায় ১৪ মাস তাদের সংসার চলমান ছিল।
গত সোমবার (১৯ মে) শিমু তার সাবেক প্রেমিক সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার দক্ষিণপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে আবু সাঈদকে স্বামীর বাড়িতে ডেকে নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আবু সাঈদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে শিমুর সঙ্গে আবু সাঈদের বিয়ে সম্পন্ন হয়।
তবে বিয়ের মাত্র ছয় দিনের মাথায় মঙ্গলবার (২৬ মে) সকালে শিমু তার সাবেক স্বামী জিয়াউল হককে বর্তমান স্বামী আবু সাঈদের বাড়িতে ডেকে নেন। খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
এ সময় শিমু জানাজন, তিনি আবারও জিয়াউল হকের সঙ্গেই ঘর-সংসার করতে চান। অন্যদিকে আবু সাঈদ স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি শিমুকে নিয়ে আর সংসার করবেন না।
ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, “ভালোবাসা বড়ই অদ্ভুত”, আবার কেউ এটিকে সম্পর্কের টানাপোড়েনের এক ব্যতিক্রমী অধ্যায় হিসেবে দেখছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park