
আফাজ উদ্দিন জেলা প্রতিনিধি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্ভুক্ত আলমনগর গ্রামে আজ বেলা এগারো ঘটিকার সময় ১৮ মাসের একটি শিশু বাচ্চা বাড়ি পাশের একটি পানির গর্তে পড়ে মৃতু্বরণ করেন,
মৃত বাচ্চাটি আলমনগর গ্রামের শাহ আলম মিয়ার মেয়ে মোছাঃ তাইবা আক্তার (১৮ মাস)
বাচ্চাটির মা বাচ্চাটিকে বাড়িতে রেখে পাশের বাড়ি থেকে লাকড়ি আনার জন্য যায় কিছুক্ষণ পর বাচ্চাটিকে খুঁজলে পাওয়া যায় না ঠিক তখন বাচ্চাটির মা ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পানি ভর্তি গর্তে পাওয়া যায় তাৎক্ষণিক ভাবে বাচ্চাটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়,পরবর্তীতে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাচ্চাটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়,কিন্ত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকগণ বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন,
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাহ আলমের পাঁচ ছেলে,একটি মাত্র কন্যা সন্তান ছিলো তাইবা, হঠাৎ করে এমন দুর্ঘটনার কারণে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।