1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হ্নীলা থেকে টেকনাফগামী ইজি বাইকে চোলাই মদ পাচার কালে ৫ মাদক পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

হ্নীলা থেকে টেকনাফগামী ইজি বাইকে চোলাই মদ পাচার কালে ৫ মাদক পাচারকারী আটক

টেকনাফ কক্সবাজার //
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

টেকনাফ কক্সবাজার //
কক্সবাজারের টেকনাফে আবারও সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর বিশেষ অভিযানে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইকে দেশীয় চোলাই মদ পাচারের চেষ্টা ভেস্তে গেছে। অভিযানে মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজিবি সূত্র জানায়, দুপুর আনুমানিক ২টার সময় দমদমিয়া চেকপোস্টে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সন্দেহভাজন একটি ইজি বাইক থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ‘মেঘলা’ যাত্রীর শরীর ও বাইকের নিচের অংশে মাদকের উপস্থিতি টের পেয়ে সংকেত দেয়। পরবর্তীতে বিস্তারিত তল্লাশি চালিয়ে ইজি বাইকের পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বোতলে ভর্তি ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে চোলাই মদ বহনকারী ও সহায়তাকারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। তারা হলো ইয়াছিন আরাফাত (পিতা-আব্দুল জব্বার, মাতা-নুরজাহান),এনায়েত উল্লাহ (পিতা-আমির শরীফ, মাতা-নুর বেগম),আব্দুর রহমান (পিতা-দিল মাহমুদ, মাতা-রহিমা বেগম), সকলের ঠিকানা: নাইটংপাড়া, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড, রাশেদুল করিম নিজাম (পিতা-বাবুল হোসেন, মাতা-লায়লা বেগম), ঠিকানা: চারাখালী, রাজাপুর, ঝালকাঠি,মোহাম্মদ আমিন (পিতা-মোহাম্মদ জলিল, মাতা-মোহনা খাতুন), ঠিকানা: ডেইল পাড়া, ৬নং ওয়ার্ড, টেকনাফ।

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park