1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হেমন্তের বিকালে সাতক্ষীরা বোটানীক্যাল সোসাইটির হেমন্তকালীন পরিবেশ আড্ডা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

হেমন্তের বিকালে সাতক্ষীরা বোটানীক্যাল সোসাইটির হেমন্তকালীন পরিবেশ আড্ডা অনুষ্ঠিত

হেমন্তের বিকালে সাতক্ষীরা বোটানীক্যাল সোসাইটির হেমন্তকালীন পরিবেশ আড্ডা অনুষ্ঠিত
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হেমন্তকালীন পরিবেশ আড্ডার আয়োজন করেছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

২০ নভেম্বর (বুধবার) বিকাল ৪ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরের ভেষজ উদ্যানে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে পরিবেশ সচেতন তরুণ প্র‍জন্মকে নিয়ে হেমন্তকালীন পরিবেশ আড্ডা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সদস্য সিয়াম রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ইখতিয়ার উদ্দিন,সোহাগ হোসেন, ইমরান হোসেন,ঝুমা মারিয়ম, রতনা খাতুন,এস. এম একরামুল হক,রিদওয়ান,মাসুদূর রহমান, নজমুজ সাকিব,সৈয়দ শামসের ই এলাহী,মুজাহিদ বিন ফিরোজ প্র‍মুখ।

হেমন্তকালীন পরিবেশ আড্ডায় মূলত জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং এই সমস্যার পেছনের কারণগুলো চিহ্নিত করার বিষয়গুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। কার্বন নিঃসরণ কমিয়ে আনার পদক্ষেপগুলো কতোটা বাস্তবাসম্মত এবং এর প্রধান চ্যালেঞ্জগুলো কী কী সে বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব কতটুকু পালন করছি সে প্রশ্ন এখন চিন্তার বিষয়। পরিবেশ রক্ষায় সচেতনতা এখন ব্যক্তিপর্যায়ে সীমাবদ্ধ না রেখে সামাজিক, রাষ্ট্রীয়পর্যায়ে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই।পরিবেশ আন্দোলন এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন,তরুণ সমাজ এখন অনেক সচেতন।পরিবেশ রক্ষার আন্দোলন শুধু তাত্ত্বিক নয়, এটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আন্দোলনও। এই আন্দোলনে তরুণ সমাজ যত বেশি যুক্ত হবে আন্দোলন ততই শক্তিশালী হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park