1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাজারো লক্ষ জনতার মানবতার ফেরিওয়ালা হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

হাজারো লক্ষ জনতার মানবতার ফেরিওয়ালা হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান

মোঃ ইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৯৯ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার।

গাজীপুর, স্টাফ রিপোর্টার

দেশের যে কোন দূর্যোগ এবং ক্রান্তিলগ্নে মুহূর্তের মধ্যে ছুটে যাওয়া যার কাজ।খুব অল্প বয়সে এবং অল্প সময়েই মানবিক কাজের জন্য হাজারো লক্ষ মানুষের কাছে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত লাভ করেছেন।
হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান আনিস) শুধু মানবতার ফেরিওয়ালাই নয় তিনি যুব সমাজের একজন আইডলও বটে। তিনি একজন ইসলামি গবেষক এবং মোটিভেটর।দেশের যে কোন দূর্যোগ এবং ক্লান্তি লগ্নে সহযোগিতা নিয়ে ছুটে যাওয়াই তার কাজ। প্রতিনিয়ত তিনি অসহায়, দরিদ্র, বিধবা, ইয়াতিম,বৃদ্ধ এবং কর্মহীন মানুষের কাছে যান সহযোগিতা নিয়ে। দূর্গম কঠিন এবং জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সহযোগিতা করা তার নেশা আর পেশা।
অসহায়, দরিদ্র, অবহেলিত জনগোষ্ঠীর অসংখ্য ছেলে মেয়ের বিনামূল্যে শিক্ষা গ্রহণের জন্য দেশের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রায় ৪৪ টি মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আরও অনেক মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।
প্রতি বছর শীতার্ত অসহায় মানুষদের শীত বস্র প্রদান, প্রতি বছর ঈদে দরিদ্র মানুষদেরকে ঈদ সামগ্রী ও ঈদের পোশাক উপহার হিসেবে দেন।
মেডিকেল, পলিটেকনিক, ভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তির খরচ, বই ও খাতা কলম প্রদান এবং অসংখ্য দরিদ্র শিক্ষার্থীদের বেতন প্রদান করে আসছেন।
বেকারত্বের অভিশাপ থেকে অসংখ্য শিক্ষিত যুব সমাজের চাকরির ব্যবস্থা করেন এবং আত্মকর্মসংস্থানে আর্থিক সহযোগিতা করেন এবং উদ্দোক্তা হতে পরামর্শ দেন।
তিনি বিগত বৃহত্তর সিলেট এবং খুলনার ভয়াবহ বন্যায় প্রায় কোটি টাকারও বেশি ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিয়েছেন।
এছাড়াও তিনি ক্ষুদার্ত ও রোগাক্রান্ত কুকুর, বিড়াল এবং পশু পাখির সেবাযত্ন করেন, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি অসহায়, দরিদ্র, মাজলুমদের সার্বিক সহযোগিতা এবং তাদের অধিকার আদায়ে কাজ করেন। ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় এবং অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেন।
নওমুসলিমদের জন্য বিভিন্ন সহযোগিতা নিয়ে কাজ করেন।
এমন একজন মানবতার ফেরিওয়ালার অবদান সত্যিই অনস্বীকার্য।
উত্তর বঙ্গের নীলফামারিতে হলেও তিনি কাজ করেন সারা দেশ নিয়ে। তিনি উলামা তলাবা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও আর-রিসালাহ ফাউন্ডেশনের মহাসচিব এবং সেবা ঘর (Help House) এর উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন।
তিনি যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির গাজীপুর ডিভিশনের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব।
তিনি দেশের প্রতিটি এলাকায় হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চান। অসহায় দরিদ্র রোগীদের জন্য প্রতিটি জেলায় স্বল্প মূল্য ব্যয়ের হাসপাতাল স্থাপন করতে চান। প্রতিটি জেলায় ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করতে চান। যেখান থেকে দেশের উন্নয়ন ও সেবা নিশ্চিত হবে এবং বেকারত্ব দূর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park