1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে মৌলভীবাজারে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে মৌলভীবাজারে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন

ইকবাল হোসেন রিংকু (স্টাফ রিপোর্টার) মৌলভীবাজার |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
(স্টাফ রিপোর্টার) মৌলভীবাজার |

মৌলভীবাজারে স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটি, বাংলাদেশ এর উদ্যোগে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বপ্নছোয়া ব্লাড ডোনার সোসাইটি বিগত এক মাসে মৌলভীবাজারের কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পসহ একাধিক জনসেবামূলক কর্মসুচি সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সংগঠনটির শাখাগুলো একযোগে কাজ করে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

মঙ্গলবার সকালে স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আয়োজনে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা ও পাওয়ার নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবগুলো চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া শাখা।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ৯ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার দারুল মোস্তফা মাদ্রাসা, ১১ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বপ্নছোঁয়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক হাসনাত আহমেদ ফারিব ও সাংগঠনিক সম্পাদক আরিয়ান নাজমুল খান জানান, ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের মানুষের সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park