1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্কুল ছাত্র নিহতের ঘটনায় রিপন মিয়াকে আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

স্কুল ছাত্র নিহতের ঘটনায় রিপন মিয়াকে আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ

মোঃ মুকিম উদ্দিন: জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন: জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ধান ভাঙার গাড়ির ধাক্কায় স্কুল ছাত্র তাওহিদ হোসেন (৯) নামের এক ছাত্র নিহত হয়েছে।
নিহত স্কুল ছাত্র তাওহিদ হোসেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের কেওয়ালীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
জানাগেছে, আজ সকাল সাড়ে নয় টার দিকে তাওহিদ হোসেন স্কুলে যাওয়ার পথে ধান ভাঙার গাড়ি তাকে পার্শ্ববর্তী কবর স্থানের দেয়ালের সাথে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত তাওহিদকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাটি ঘটেছে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামে।
খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ গাড়ি চালক ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে রিপন মিয়াকে (১৭) আটক করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park